সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় রবিবার বিকেলে ৩টায় কুইন্সে সেন্ট আলবেন্স এলাকার ১১৩ এভিনিউ ও ২০৫ স্ট্রিটের নিজ বাসার বেসমেন্টে আত্মহত্যা করেন তিনি।

নিহত হেমায়েত হোসেন সরকার (৩৭) নামে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও সাড়ে তিন বছরের এক ছেলেসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন।

লাশ উদ্ধারের পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গণমাধ্যমকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানানো হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নেয়া হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরসহ কমিউনিটি লিডার বাকির আজাদ ওই বাসায় যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হেমায়েত সরকার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ২০০০ সালে। পুলিশ অফিসার পদে যোগ দেন ২০০৫ সালে। বাসায় তার বাবা এবং অপর ভাইয়েরাও সেখানে থাকেন। কেউই তার আত্মহত্যার কারণ খোঁজে পাচ্ছেন না।

পুুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, এ নিয়ে চলতি বছর মোট পাঁচ পুলিশ অফিসার আত্মহত্যা করলেন। গত বছর আত্মহত্যা করেছিলেন চার অফিসার এবং একজন স্কুল-সেইফটি অফিসার।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে ৪৯ হাজার পুলিশ অফিসারের মধ্যে হাজারখানেক বাংলাদেশি রয়েছেন। এই প্রথম কোন বাংলাদেশি অফিসারের আত্মহত্যার ঘটনা ঘটলো।

উল্লেখ্য, গত রবিবার নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় নাদিয়া আফরোজ সুমী (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তার আত্মহত্যা !

আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭