মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে শরীয়তপুরের ভেদরগঞ্জের বাসিন্দা সোহেল রানা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার সময় বিকেল ৫টায় কেপটাউনের রাইলেন এলাকার সামনে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। সোহেল নিহত হওয়ার খবর পরিবার ও এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে। কাজী সোহেলের কাজী তাবিজ নামে আট বছরের এক ছেলে রয়েছে। সেখানে কাজী সোহেল বাঙালি কমিউনিটি নেতা হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের আব্দুল জলিল কাজীর ছেলে সোহেল কাজী ভাগ্যের চাকা ঘুরাতে ১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। এর আগে তার বড় ভাই বাচ্চু কাজী ও সর্বশেষ ছোট ভাই সুমন কাজী ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। ১৫ বছর ধরে এ তিন ভাই একই সাথে ব্যবসায় করে আসছেন। ১০ বছর আগে সোহেল বিয়ে করে স্ত্রী নিশা আক্তারকে নিয়ে আফ্রিকায় থাকতেন। সেখানে সোহেলের আট বছরের এক ছেলে রয়েছে। গত বুধবার সোহেল আগের ব্যবসায় প্রতিষ্ঠানের পাশেই সোমালীয়দের কাছ থেকে দুই কোটি টাকায় আরো একটি দোকান ক্রয় করেন।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি নতুন ব্যবসায় প্রতিষ্ঠানে যান। গাড়ি থেকে নেমে দোকানে ঢোকার আগেই পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোহেলের মাথায় ও পেটে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সন্ত্রাসীরা যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি চালালে দোকান কর্মচারী আতিকের গায়ে গুলি লেগে মারাত্মক আহত হন। আহত আতিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সোহেলের লাশ দক্ষিণ আফ্রিকা পুলিশের হেফাজতে রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে বাংলাদেশে তার লাশ আনা হবে। সোহেলের স্বজনেরা জানান, নতুন দোকান কেনাকে কেন্দ্র করেই সোহেলকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে কাজী সোহেল বাঙালি কমিউনিটি নেতা হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন।

তিনি যুব উন্নয়ন পরিষদ কেপটাউনের নেতা হিসেবে সব সমস্যায় প্রবাসীদের পাশে দাঁড়াতেন। ব্যবসায়ী হিসেবেও তার ব্যাপক সুনাম ছিল।

সোহেলের বড় ভাই বাচ্চু কাজী বলেন, আমরা তিন ভাই গত ১৫-১৬ বছর ধরে আফ্রিকায় সুনামের সাথে ব্যবসায় করে আসছি। কী কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে এ মুহূর্তে আমরা কিছুই বুঝতে পারছি না।

সোহেলের বৃদ্ধ বাবা হাজী আব্দুল জলিল কাজী কান্নায় ভেঙে পড়ে বলেন, যেখানে আমার মরে যাওয়ার কথা সেখানে আমার ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। এ শোক আমি সইব কিভাবে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান বলেন, দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার বিষয়টি আমি এলাকার লোক মারফত শুনেছি। এ মুহূর্তে এর বেশি কিছু আমার জানা নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা !

আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭