বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

টরন্টোতে ফোবানা সম্মেলন ১৬-১৭ সেপ্টেম্বর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফোডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩১তম সম্মেলন আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর টরেন্টোর ডেল্টা হোটেলে (কেনেডি ও ৪০১ এর কর্নারে) অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা ছিল।

ঈদ ও পবিত্র হজ’র  প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত ২ ও ৩  সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এই সম্মেলন হবে বলে ফোবানা-২০১৭ এর চিফ অব মিডিয়া অ্যাডভোকেট আফিয়া বেগম জানিয়েছেন।

এই প্রসঙ্গে ফোবানা’র চেয়ারম্যান দারা আবু জোবায়ের বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ এবং হজ-এর কথা বিবেচনায় নিয়ে ফোবানার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে আয়োজনের সামগ্রিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনটি একটি সার্বজনীন অনুষ্ঠান এবং টরন্টোর সর্বস্তরের বাংলাদেশিদের আকাঙ্খার প্রতীক। বড় পরিসরের এই আয়োজনকে সর্বাত্তকভাবে সফল করার জন্য আয়োজকদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

আবু জোবায়ের দারা বলেন, এবারের ফোবানাকে প্রবাসীদের মনে স্মরণীয় করে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি।  অনুষ্ঠানে বাংলাদেশ, কানাডা এবং আমেরিকার জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

টরন্টোতে ফোবানা সম্মেলন ১৬-১৭ সেপ্টেম্বর !

আপডেট সময় : ০২:৩৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭