শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ‘ঢাকাইয়া আকবর’ গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার চাইল্ল্যাতলী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ঢাকাইয়া আকবর নামে পরিচিত মো. আকবরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আকবর ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী। তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে এএসআই রেজাউল করিমের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে সে। তিনি বলেন, আকবর এলাকায় ‘ঢাকাইয়া আকবর’ নামে পরিচিত। সন্ত্রাসী সাজ্জাদের হয়ে সে এলাকায় চাঁদাবাজি করে। ভারতে পালিয়ে থাকা সাজ্জাদ টেলিফোনে বায়েজিদ এলাকায় বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করে, সে টাকা সংগ্রহ করে আকবর। কেউ সাজ্জাদের চাহিদা মতো টাকা না দিলে আকবর তার বাড়িতে গিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ‘ঢাকাইয়া আকবর’ গ্রেফতার !

আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭