রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে রিপোর্টার্স ক্লাব নামের সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ২৭ ফেব্রুয়ারি ও ৯ই রমজান শুক্রবার বিকেলে ইফতার পূর্ব ইফতার মাহফিল ও দোয়ার মধ্যদিয়ে আত্মপ্রকাশ হয়েছে “ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব” নামে সাংবাদিকদের একটি সংগঠন।
জাতীয় দৈনিক “বর্তমান বাংলা” পত্রিকার ষ্টাফ রিপোর্টার এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যান ও সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক গাউছিয়ার সম্পাদক অলোক সাহা, দৈনিক জনগন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট সাকিনা আলম লিজা, প্রতিদিনের সংবাদ পত্রিকার নলছিটি প্রতিনিধি সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নিউজ দিগন্তের জেলা প্রতিনিধি একেএম মঞ্জুরুল হক, দৈনিক সারাবাংলা পত্রিকার রিপোর্টার এডভোকেট গোলাম মাওলা শান্ত, বরিশাল ক্রাইম পত্রিকার প্রতিবেদক সরদার সাফায়েত হোসেন, জনবানীর রিপোর্টার বাবুল মিনা, দৈনিক শাহনামা পত্রিকার প্রতিনিধি এইচ এম সিজার, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস প্রমুখ।
এছাড়াও রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপর বক্তারা আলোকপাত করেন। এসময় ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব এর ৫১ সদস্যের কমিটি আত্মপ্রকাশ পায়।






















































