বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চাঁদে পৃথিবীর মতোই পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩২:০২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাঁদের একেবারে মধ্যখানে তরল অবস্থায় প্রচুর পরিমানে পানির সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। চাঁদে ৯ বছর আগে পাঠানো ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-১’-এর দেওয়া তথ্যাদি আর ছবি বিশ্লেষণ করে এই চমকদার তথ্য পেলেন তারা। আর যেহেতু সেই পানি এখনো তরল অবস্থায় আছে, তাই সেখানে প্রাণ বা জীবনের অস্তিত্ব নিশ্চিত ভাবেই রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা এবার নিশ্চিত হতে পেরেছেন, চাঁদের পিঠের পানির জন্য কাচের টুকরোগুলো ভেজেনি। ওই টুকরোগুলো চাঁদের ম্যান্টল থেকে উঠে এসেছিল আগ্নেয়গিরির লাভাস্রোতের সঙ্গে মিশে থাকা ম্যাগমার মধ্যে ও আর তাদের আশপাশে। ফলে, চাঁদের ম্যান্টলে যে পানি রয়েছে তরল অবস্থায়, এবার তার সুনির্দিষ্ট প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।

আর যেহেতু ওই কাচের টুকরোগুলো চাঁদের পিঠে প্রায় সর্বত্রই ছড়িয়ে রয়েছে, তাই গবেষকরা নিশ্চিত হয়েছেন, ম্যান্টলে তরল অবস্থায় থাকা পানি রয়েছে প্রচুর পরিমাণে। আর তা ম্যান্টলের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এ ব্যাপারে গবেষকদের দাবি, পৃথিবীতে যত পানি রয়েছে, চাঁদের ম্যান্টলে থাকা পানির পরিমাণ তার চেয়ে কোনো অংশে কম হবে না।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার-জিওসায়েন্স’-এর ২৪ জুলাই এর সংখ্যায় গবেষণার এ তথ্যটি জানানো হয়েছে। এর মূল গবেষক আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আর্থ, এনভায়রনমেন্টাল অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর র‌্যালফ মিলিকেন ও হাওয়াই বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো শুয়াই লি। সহযোগী গবেষকদের মধ্যে রয়েছেন দুই ভারতীয়। এক জন ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক মহেশ আনন্দ। অন্যজন, আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর বিষ্ণু রেড্ডি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চাঁদে পৃথিবীর মতোই পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

আপডেট সময় : ০৪:৩২:০২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭