শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চট্টগ্রামে ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সদ্য ঘোষিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘সততা স্টোর’। গতকাল শনিবার সকালে একযোগে এসব দোকান উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার আত্মস্থ করানোর অংশ হিসেবেই এই ‘সততা স্টোর’। দেশের কোনও ‍উপজেলায় প্রথমবারের মতো একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়েই এ রকম দোকান স্থাপন করা হলো।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব দোকান উদ্বোধন করেন। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিদকার, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফল কবির চন্দন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন মুরাদ বলেন, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। আগামী সপ্তাহে উপজেলার সব উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়েও ‘সততা স্টোর’ চালু করা হবে।

‘সততা স্টোর’ থেকে পণ্য কিনে শিক্ষার্থীরা সংরক্ষিত নির্দিষ্ট বাক্সে টাকা জমা দিবে। ‘সততা স্টোরে’ শিক্ষার্থীদের বিবেকই হবে দোকানদার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ !

আপডেট সময় : ১২:৪০:২৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭