মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সৌদিতে অবৈধদের শাস্তি দেওয়ার ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবৈধভাবে বসবাসরতদের নিজ দেশে ফিরতে সৌদি আরব সরকারের বেধে সময়সীমা সোমবার শেষ হয়েছে। ফলে দেশটিতে এখনও অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিক বা বিদেশিদের আটক করে শাস্তি দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধদের সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়াবে না বলেও ঘোষণা দেয়া হয়েছে।

সৌদি আরবের পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান আল ইয়াহিয়া বুধবার এ ঘোষণা দিয়েছেন। তিনি স্থানীয় আল মদিনা পত্রিকাকে বলেন, যারা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য চার মাসের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার শেষ হয়েছে।

যারা সাধারণ ক্ষমার সুযোগ নেননি তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সোলায়মান আল ইয়াহিয়া বলেন, তাদের ধরে শাস্তি দেওয়া হবে। তারা আইনের প্রতি কোনো সম্মান দেখায় না। স্বেচ্ছায় সৌদি আরব ছাড়া ও পরে যেকোনো সময় বৈধভাবে আবার সৌদি আরবে আসার জন্য সুযোগ রাখা হয়েছিল তাদের জন্য। এটা ছিল তাদের বড় সুযোগ।

তিনি জানান, এরই মধ্যে এ সুযোগ নিয়ে মোট ৬ লাখেরও বেশি অবৈধ শ্রমিক বা বিদেশি সৌদি আরব ছেড়েছেন। পরে তাদের মধ্য থেকে আবার নতুন কাজের ভিসা নিয়ে বৈধভাবে সৌদি আরবে ফিরে এসেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়নি। ফলে সহজেই তারা বৈধভাবে আবার প্রবেশ করতে পারবেন সৌদি আরবে।

তিনি জানান, যারা সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করেও সৌদি আরবে অবস্থান করবেন তাদেরকে জরিমানা করা হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে। এ প্রক্রিয়ায় অংশ নেবে সরকারের ১৯টি বিভাগ।

সম্প্রতি সৌদি গেজেটের এক খবরে বলা হয়, ইতোমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে রাজি হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সৌদিতে অবৈধদের শাস্তি দেওয়ার ঘোষণা !

আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭