শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হত্যা মামলায় ছাত্রদলের সাবেক ৭ নেতা খালাস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি অফিসের সামনে ১৮ বছর আগে নগর ছাত্রদল নেতা গোলাম সরওয়ারকে গুলিবিদ্ধ করে হত্যার ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়ে বেখসুর খালাস পেয়েছেন একই সংগঠনের তৎকালীন সাত নেতা।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এই রায় দেন। খালাস প্রাপ্তরা হলেন, নগর ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সদস্য সাহেদ আকবর, ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশ, আলাউদ্দিন, নাসিরউদ্দিন, অরূপ বড়ুয়া এবং রাজা প্রকাশ আজিম উদ্দিন।

বিশেষ জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্যে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত সবাইকে  বেকসুর খালাস দিয়েছেন।

খালাসপ্রাপ্ত যুবদল নেতা সাহেদ আকবর বলেন, আমরা নোমান গ্রুপ করতাম বলে আমাদের ফাঁসানো হয়েছিল। আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতনও করা হয়েছিল। আজ সত্যটাই প্রকাশ পেয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৮ মার্চ রাত ৮টার দিকে নগর বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা গোলাম সরওয়ার গুলিবিদ্ধ হন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এই ঘটনায় তার মা মেহেরুন্নেছা বাদি হয়ে ছাত্রদলের নেতাদের আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

২০০১ সালের ১৬ মার্চ পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৩ সালের ২৫ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ চারজনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করে।

দলীয় সূত্রে জানা যায়, নিহত গোলাম সরওয়ার ছিলেন তৎকালীন মহানগর বিএনপির সভাপতি মীর মো. নাছির উদ্দিনের অনুসারী। আসামিরা সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে হত্যা মামলায় ছাত্রদলের সাবেক ৭ নেতা খালাস !

আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭