বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে গুগল !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। বুধবার নতুন করে সজ্জিত করা ‘গুগল ফিড’ নামের ওই অ্যাপস উন্মোচনের কথা জানায় কোম্পানিটি। ফলে এখন থেকে ওই সার্চ অ্যাপে ব্যবহারকারীরা নিজেদের মতো করে সার্চ অপশন সাজিয়ে নেওয়ার বিকল্প ব্যবস্থার সুবিধা পাচ্ছেন।

যেখানে ব্যবহারকারীদের বিভিন্ন শখ, ভ্রমণ, খেলা এবং অন্যান্য বিষয়ে সরাসরি লিঙ্ক করার বিকল্প রাখছে। নতুন করে এমন সাজিয়ে তোলার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যাচ্ছে।

বিশ্বের সর্ববৃহৎ সার্চ জায়ান্টটি জানায়, এই সার্চ ফিচারটি যুক্তরাষ্ট্রে বুধবার থেকেই ব্যবহারকারীরা পাওয়া শুরু করেছেন। চলতি সপ্তাহে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি পাবেন।

পরিবর্তিত নতুন এই ফিচারটির নামকরণ করা হয়েছে ‘গুগল ফিড’ নামে। নামটি অনেকটাই ফেইসবুকের ‘নিউজ ফিড’ এর আদলে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, এই পরিবর্তন বা নতুন করে এমন একটি ফিচার আনা এটা কিন্তু ফেইসবুকের নকল করার চেষ্টা নয়। বরং তারা চেয়েছেন প্রাসঙ্গিক ফলাফলগুলো অন্য একটি মাধ্যমে সহজেই দেখাতে।

গুগল ভাইস প্রেসিডেন্ট, প্রকৌশলী বেন গোমেজ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ফিডটি আসলে আপনার আগ্রহের বিষয়টিই, এটা কিন্তু আপনার বন্ধুর আগ্রহের বিষয় নয়।

নতুন এই ফিচারে আপডেটগুলি একটি ওয়েবসাইটের লিঙ্ক আকারে দেওয়া হবে। যেমন আসন্ন ছুটি উপলক্ষ্যে বিভিন্ন ভ্রমণ স্থান, বা সাইক্লিং বা অন্য শখ সম্পর্কে  একটি লিঙ্ক অন্তর্ভুক্ত থাকবে। তবে এই অ্যাপে এখনি কোনো বিজ্ঞাপন আনা হবে না বলে জানিয়েছেন গোমেজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে গুগল !

আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭