শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাজধানীতে ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনতাই !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর তাঁতীবাজারে শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর ৫টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে আহত শফিকুলের বরাত দিয়ে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।

শফিকুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। ভোরে তিনি গ্রামের বাড়ি থেকে সায়েদাবাদ নামেন। এরপর সেখান থেকে রিকশাযোগে বকশীবাজার তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।

এসআই বাচ্চু মিয়া জানান, পথে পুরান ঢাকার তাঁতীবাজার পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী রিকশা গতিরোধ করে শফিকুলের সঙ্গে থাকা জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে শফিকুলের পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় রিকশা চালকই শফিকুলকে ঢামেকে নিয়ে আসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীতে ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনতাই !

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭