শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

টানা বর্ষণ, চরম ভোগান্তিতে রাজধানীবাসী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। বর্ষণে নগরীর বিভিন্ন মহাসড়ক থেকে গলিপথজুড়ে সৃষ্ট জলাবদ্ধতায় থমকে গেছে নগরজীবন। বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার কারণে যানবাহনের অভাবে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাজে যেতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।

খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন স্থানে নানা দুর্ঘটনায় শিকার হচ্ছেন অনেক মানুষ। রাস্তার মাঝখানে গাড়ি ও সিএনজি অটো রিকশা বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র জানজট।

কুড়িল থেকে কাকরাইল, মালিবাগ থেকে মহাখালী, শেওড়াপাড়া থেকে মিরপুর গোলচক্কর, সদরঘাট থেকে গুলিস্তান, মোহাম্মদপুর থেকে জিগাতলা ও ফার্মগেট থেকে সাইন্স ল্যাবরেটরি রুটে চলাচলকারী যাত্রীরা যানজটে নাকাল হচ্ছেন।

যানজটের পাশাপাশি রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিস, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা।

এদিকে, নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

টানা বর্ষণ, চরম ভোগান্তিতে রাজধানীবাসী !

আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭