রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

গ্যাস সেক্টর : এডিবি দিচ্ছে দেড় হাজার কোটি টাকা

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের গ্যাস সেক্টরে অবকাঠামো এবং অপারেশনাল দক্ষতা উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৬৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৩৩৬ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ লক্ষ্যে সরকারের সঙ্গে এডিবির ঋণ চুক্তি সই হবে।এডিবির ঢাকা কার্যালয়ের মুখপাত্র গোবিন্দ বার জানিয়েছেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করবেন।

এ ছাড়া প্রকল্প চুক্তিতে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (বিজিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির (বিজিএফসিএল) কোম্পানি সচিব মো. মতিউর রহমানও সই করবেন বলে জানা গেছে।

গোবিন্দ বার বলেন, ‘ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিসিয়েন্স ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এই অর্থ সহায়তা দিবে এডিবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এডিবি গত মাসে রাজধানী ঢাকার উত্তরে একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে উৎপাদন দক্ষতা উন্নয়ন এবং ট্রান্সমিশন অবকাঠামো বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করতে এই ঋণ চুক্তি প্রস্তাব অনুমোদন করে।

চুক্তির অধীনে এডিবি প্রাকৃতিক গ্যাস অবকাঠামো এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে। তিতাস গ্রাস ক্ষেত্রে সাতটি ওয়েলহেড গ্যাস কমপ্রেসার স্থাপনের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বাখরাবাদ পর্যন্ত ৩৬ ইঞ্চি প্যারালাল ১৮১ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন ক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য।

বর্তমান ১৭৫ কিলোমিটার ২৪ ইঞ্চির প্যারালালের বাখরাবাদ-চট্টগ্রাম গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের কারণে চট্টগ্রামের কিছু এলাকায় কখনো কখনো গ্যাস সংকট দেখা দেয়।নতুন গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপনের ফলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গ্যাস সেক্টর : এডিবি দিচ্ছে দেড় হাজার কোটি টাকা

আপডেট সময় : ১২:১৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬