শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

টানা বৃষ্টিতে নগরবাসীর চরম ভোগান্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বৃষ্টি আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর জন্য। রবিবার রাত থেকেই রাজধানীসহ দেশজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। রাস্তা কাটা, গর্ত ও খানাখন্দে ভরা বেশিরভাগ রাস্তা পানিতে ডুবে থাকায় পথে পথে বিকল হয়ে যাচ্ছে গাড়ি।

বৃষ্টির কারণে ম্যানহোলগুলো যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। বেশ কয়েকটি স্থানে রিকশা উল্টে ম্যানহোলে পড়ার ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন যাত্রীরা। এছাড়া যানজটের পাশাপাশি রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিস, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকায় হাঁটুপরিমাণ পানি জমে গেছে। কোথাও জমেছে কোমর পানি। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর যাত্রাবাড়ী, খিলগাঁও, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, বাড্ডা, রামপুরা, কাওরান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মৌচাক, কাকরাইল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ বেশ কিছু স্থানে পানি জমে গেছে। যার ফলে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে।

এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে নগরবাসীর চরম ভোগান্তি !

আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭