বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পাঁচ দিনে জাকারবার্গের আয় ৩.৫ বিলিয়ন ডলার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার আয়ও। বাড়ছে জাকারবার্গের সম্পদের পরিমাণ। ২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত ফেসবুক প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

মাসের শেষের দিকে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসেব ঘোষণা করতে যাচ্ছে ফেসবুক। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে আগের সব আয়ের রেকর্ড ছাড়িয়ে যাবে ফেসবুক। ফলে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণও রেকর্ড সংখ্যক হারে বাড়ছে।

গত পাঁচদিনেই তিনি নাকি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছেন। এটি এসেছে ফেসবুকের মোট শেয়ারের ১৭ শতাংশ থেকে- যা প্রতিষ্ঠানটির এই প্রধান নির্বাহীর মালিকানাধীন রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির যেকোনো সিদ্ধান্তে সর্বাধিক ভোট প্রদানেরও ক্ষমতা রয়েছে তার হাতে।

উল্লেখ্য, মাত্র ৩৩ বছর বয়সেই ৬৬ দশমিক ৭ বিলিয়ন ডলার সমপরিমাণের সম্পত্তি নিয়ে ফোর্বসের রিয়েল টাইম র‌্যাঙ্কিংয়ে কম সময়ে সর্বাধিক আয়ের শীর্ষস্থানে রয়েছেন মার্ক। এ মুহূর্তে বিশ্বের ছয় ধনী ব্যক্তির একজন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পাঁচ দিনে জাকারবার্গের আয় ৩.৫ বিলিয়ন ডলার !

আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭