বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

উইন্ডোজ ফোনকে বিদায় জানাল মাইক্রোসফট !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উইন্ডোজ ফোনের দিন কি শেষ? এখন থেকে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সংস্করণের জন্য কোনো হালনাগাদ দেয়া হবে না। অথচ এটিই প্রতিষ্ঠানটির মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংস্করণ। বর্তমানে ৮০ শতাংশ উইন্ডোজ ফোন চলছে এ সংস্করণে।

সম্প্রতি সংস্করণটির জন্য সব ধরনের হালনাগাদ বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহারকারীদের জন্য এখন থেকে নিরাপত্তা প্যাচ, বাগ ফিক্স বা ত্রুটি সারাইসহ অন্য কোনো সফটওয়্যার হালনাগাদ সরবরাহ করা হবে না। অর্থাৎ সমর্থন বন্ধের ঘোষণার পরও কেউ উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহার করলে নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে।

মাইক্রোসফট এর আগে উইন্ডোজ ফোন ৮.১ চালিত লুমিয়া ১৫২০, লুমিয়া ৯৩০, লুমিয়া ৮৩০ ও লুমিয়া ৭৩৫ ডিভাইসগুলোর জন্য উইন্ডোজ ১০ হালনাগাদ দিয়েছিল। কিন্তু অনির্দিষ্ট কারণে এসব ডিভাইসের সিংহভাগ হালনাগাদ পায়নি। বেশকিছু ব্যবহারকারী ইচ্ছা করেই হালনাগাদ সুবিধা নেয়নি।

মূলত বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রায় এক দশকের লড়াইয়ের পর হাল ছেড়ে দিয়েছে মাইক্রোসফট। শুধু সফটওয়্যার প্রতিষ্ঠানটিই নয়। উইন্ডোজ ফোনের জন্য বিবিওএসের সমর্থন বন্ধ করেছে ব্ল্যাকবেরি। প্লাটফর্মটি ঘিরে মজিলা তাদের ফায়ারফক্স ওএস সমর্থন বন্ধ করেছে। প্রকৃতপক্ষে কেউ অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না।

সূত্র: বিজনেস ইনসাইডার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উইন্ডোজ ফোনকে বিদায় জানাল মাইক্রোসফট !

আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭