বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সূর্যে সৃষ্টি হয়েছে ৭৪,৫৬০ মাইল প্রশস্ত গর্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সূর্যের মধ্যে তৈরি হয়েছে বিশাল এক গর্ত (সানস্পট), যা থেকে বিপজ্জনক সৌর অগ্নিতরঙ্গ পৃথিবীতে আসতে পারে।
সূর্যে সৃষ্টি হওয়া ‘এআর২৬৬৫ নামক’ এই গর্তটি ৭৪,৫৬০ মাইল (১২০,০০০ কিলোমিটার) প্রশস্ত, যা পৃথিবী থেকে দেখা যাওয়ার মতো পর্যাপ্ত বড়।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গর্তটি ‘এম-ক্লাস’ সৌর অগ্নিতরঙ্গ তৈরির জন্য যথেষ্ট বড়, যা পৃথিবীতে রেডিও ব্ল্যাকআউটের কারণ হতে পারে, যোগাযোগ স্যাটেলাইটে প্রভাব ফেলতে পারে এবং বিকিরণ ঝড় তৈরি করতে পারে।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরটি গত সপ্তাহে বিশাল এই স্থানটি শণাক্ত করেছে এবং এটি এই সপ্তাহের মধ্যেই আরো প্রসারিত হয়েছে।

সানস্পট গাঢ় এবং সূর্যের পৃষ্ঠের ওপর শীতল এলাকা, যা সূর্যের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে। সেখানে এ ধরনের ঝড়ের প্রভাবে পৃথিবীর আকাশে আশ্চর্যজনক অরোরো দেখা দিতে পারে, বিদ্যুৎ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এবং কিছু এলাকায় অন্ধকারাচ্ছন্ন হতে পারে।

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি ঘূর্ণায়মান নতুন সানস্পট দেখা গেছে এবং তা দ্রুত আরো প্রশস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। সূর্য দুই দিনের জন্য স্পটহীন হওয়ার পর এই স্পটটি প্রথম সৃষ্টি হয়েছে এবং বর্তমানে সূর্যে এটি একমাত্র সানস্পট গ্রুপ। এটি কিছু সৌর অগ্নিতরঙ্গের উৎস হতে পারে তবে এটা ঠিক যে, এটি কি করবে তা খুব দ্রুত আন্দাজ করা যাবে।’

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাসকারীরা জানিয়েছেন, সানস্পটটি থেকে ‘এম-ক্লাস’ সৌর অগ্নিতরঙ্গ সৃষ্টি হওয়ার ২৫ শতাংশ সম্ভবনা রয়েছে। কারণ সানস্পটটি সরাসরি পৃথিবীর দিকে মুখ করে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সূর্যে সৃষ্টি হয়েছে ৭৪,৫৬০ মাইল প্রশস্ত গর্ত !

আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭