বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিফার আয়োজনে আগামী বৃহস্পতিবার কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতারের আলসাদ এলাকায় অবস্থিত জাসেম বিন হামাদ স্টেডিয়ামে রাত আটটায় এই খেলা অনুষ্ঠিত হবে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে এই প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। কাতারের পর ফিলিস্তিনে এএফসি কাপে অংশ নেবে বাংলাদেশের এই দল।

কাতার-বাংলাদেশ প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে দলকে সমর্থন ও উৎসাহিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কাউন্সিলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল জানান, কাতারে আগত ৩০ জনের প্রতিনিধি দলে ২৩ জন খেলোয়াড় এবং সাতজন কর্মকর্তা রয়েছেন। ১২ জুলাই দুপুরে বাংলাদেশ থেকে কাতারের দোহায় এসে পৌঁছাবে। ১৬ জুলাই তারা কাতার ত্যাগ করবেন।

রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, এ ম্যাচের ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আন্তরিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি সব শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিদের প্রতি এই ম্যাচ উপভোগের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ !

আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭