বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বৃষ্টির সকালে পাঁচমিশালি ডালের খিচুড়ি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তার উপর বৃষ্টির দিনে সবজি দিয়ে নরম খিচুড়ির মতো মজার খাবার আর কি আছে! কেননা, ঝুম বৃষ্টির সময় খিচুড়ি না হলে কি চলে? গরম গরম ভাজা ইলিশ মাছ কিংবা গরুর মাংসের সাথে খিচুড়ির স্বাদ অতুলনীয়। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

জেনে নিন পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি তৈরির একটি রেসিপি :

উপকরণ : পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলা ও মাষকলাইয়ের ডাল, সবজি (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে), পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ গুড়া, জিরা গুড়া, গরম মশলা, তেল ও লবণ।

পরিমাণ : পোলাও চাল দেড় কাপ; মুগ ও মসুর ডাল আধা কাপ করে; ছোলা ও মাষকলাইয়ের ডাল ১/৪ কাপ; সবজি দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা); পেঁয়াজ কুঁচি আধা কাপ; আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে; হলুদ, মরিচ ও জিরা গুঁড়া ১ চা চামচ করে; আস্ত গরম মশলা (প্রয়োজনমতো); তেল ২ থেকে ৩ টেবিল চামচ; লবণ স্বাদমতো; ফোঁড়নের জন্যে পেঁয়াজ কুঁচি; রসুন থেতলে নেওয়া; আস্ত জিরা; শুকনো মরিচ ও সরিষার তেল।

প্রণালী : প্রথমে চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন এবং ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণ মতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান, সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল, ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা-মরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন।

ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার পাঁচমিশালি সবজি ও ডালের খিচুড়ি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বৃষ্টির সকালে পাঁচমিশালি ডালের খিচুড়ি !

আপডেট সময় : ০২:২৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭