বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাংলাদেশে সেন্সর বোর্ডই থাকা উচিত না : অমিত চাকমা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’ প্রদর্শনী সেন্সর বোর্ডে আটকে থাকায় বিরক্তি প্রকাশ করে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর অমিত চাকমা বলেছেন, বাংলাদেশে সেন্সর বোর্ডই থাকা উচিত না।

কানাডার ১৫০তম জন্মদিন উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত তিনদিনের মাল্টিকালচারাল ফিলম্ ফেস্টিভ্যালের সমাপনী দিনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। খবর নতুন দেশ’র।

অমিত চাকমা আরও বলেন, পশ্চিমা উন্নত দেশগুলোতে সেন্সর বোর্ডের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাংলাদেশ, ভারতের মতো দেশগুলোতে সেন্সর বোর্ড চলচ্চিত্র শিল্প নিয়ন্ত্রণ করছে।

মাই বাই সাইকেল সিনেমার কাহিনীর উল্লেখ করে অমিত চাকমা বলেন, সিনেমাটি আমি আজই প্রথম দেখলাম। এতে এমন কি আছে- যার জন্য এর প্রদর্শনী আটকে দিতে হবে। সাধারণ একটি পরিবারের জীবনের টানাপড়েনের গল্প নিয়ে এই সিনেমা। এতে এমন কোনো স্পর্শকাতর দৃশ্য নেই যার জন্য এই সিনেমার প্রদর্শনী আটকে দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশে সেন্সর বোর্ডই থাকা উচিত না : অমিত চাকমা !

আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭