বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এবার বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাজারে আসছে ভলভো !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৯ সাল থেকে নির্মিত প্রত্যেকটি গাড়ির মডেলকে বৈদ্যুতিক করার ঘোষণা দিয়েছে সুইডেনের বিশ্বখ্যাত বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে গাড়ি ব্যবসায় এমন বৈপ্লবিক পরিবর্তনের পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

বৈদ্যুতিকীকরণের এ পদক্ষেপ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসার মূল ভিত্তি হবে বলে উল্লেখ করেছে ভলভো। ২০২১ সাল নাগাদ কোম্পানিটি পাঁচটি পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছে।

এর মধ্যে তিনটি ভলভো মডেলের, বাকি দুটি ভলভোর অঙ্গপ্রতিষ্ঠান পলিস্টারের উচ্চ কার্যকারিতাসম্পন্ন বৈদ্যুতিক গাড়ি। এ পাঁচটি গাড়ি পেট্রল ও ডিজেলচালিত হাইব্রিড এবং মাইল্ড হাইব্রিডের ৪৮ ভল্টের সব মডেলের বিকল্প হবে।

ভলভো প্রধান হোকান স্যামুয়েলসন জানান, এসব কিছুরই গ্রাহকের সঙ্গে সম্পর্ক রয়েছে। মানুষের মধ্যে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আমাদের গ্রাহকদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে সচেতন। তারা এখন ইচ্ছেমতো যেকোনো বৈদ্যুতিক ভলভো গাড়ি বেছে নিতে পারবেন।

তিনি আরো জানান, ২০২৫ সাল নাগাদ মোট ১০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে ভলভোর। এ পরিকল্পনা অবশ্যই পূরণ করা হবে, আর এভাবেই ভলভো কাজ করে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: অটোকার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এবার বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাজারে আসছে ভলভো !

আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭