বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জার্মান আওয়ামী লীগ এনআরডাব্লিউ শাখার সম্পাদক সুরুজ আলী !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জার্মান আওয়ামী লীগ নর্থ রাইন ভেস্টফালিয়া শাখার (এনআরডাব্লিউ) কার্যকরী কমিটিতে ১৪ জন নতুন সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের জরুরি সভায় তাদের নিয়োগ দেয়া হয়। সভায় জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু উপস্থিত ছিলেন।

নতুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশফাক খান। সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুরুজ আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন লিটন ও শাহজাহান ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমির হোসাইন ও প্রচার সম্পাদক হিসেবে জাহাঙ্গির খানকে মনোনয়ন দেয়া হয়েছে। মহিলা সম্পাদক হয়েছেন কারিমা আক্তার। আঞ্চলিক শাখার কার্যকরী কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা জাহের ঠাকুর, পেয়ারা তালুকদার গিনী, আক্তার উদ্দিন, প্রিন্স তালুকদার, সালাউদ্দিন এবং আলী সেলিম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু বলেন, ষড়যন্ত্র করে জার্মান আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বরং জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সকল শাখার নেতা-কর্মীরা এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে সবসময় ঐক্যবদ্ধ।

নর্থ রাইন ভেস্টফালিয়া শাখার নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৈয়দ সুরুজ আলী বলেন, আজন্ম বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আওয়ামী লীগের সাথে কাজ করে আসছি। মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের বাহক হিসেবে আওয়ামী লীগের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জার্মান আওয়ামী লীগ এনআরডাব্লিউ শাখার সম্পাদক সুরুজ আলী !

আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭