বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

‘ট্রোলিং’ বন্ধে টুইটারের উদ্যোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নেটদুনিয়ার অত্যন্ত পরিচিত শব্দ ‘ট্রোলিং’। নানা কারণে কাউকে ব্যঙ্গ-বিদ্রুপ করা বা ট্রোল করা নেটিজেনদের এখন অভ্যাসে পরিণত হয়েছে। ট্রোলিংয়ের হাত থেকে রেহাই পান না সেলিব্রিটিরাও। তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রোলিং বা আবমাননাকর মন্তব্য বন্ধ করতে এবার উদ্যোগ নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ বিষয়ে নেটিজেনদের সচেতন করতে ‘টুইসার্ফিং’ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে ট্রোলিং নিয়ে নেটিজেনদের সচেতন করতে অনলাইন ও অফলাইনে বিভিন্ন কর্মশালা করা হবে। পাশাপাশি, টুইটার ব্যবহার করা নিয়েও নির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করা হবে। এ ব্যাপারে ভারতের সংস্থার শীর্ষ আধিকারিক মহিমা কল বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, ভারতে টুইটার ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। টুইটারের মতো মাইক্রোব্লগিং সাইটে যে নিয়মিত নজরদারি চালানো হয় এবং প্রয়োজনে কোনো ব্যবহারকারীকে যে ব্লকও করে দেওয়া হতে পারে, সেটা অনেকেই জানেন না। ’

এছাড়া, ভারতে টুইটার ব্যবহারকারীদের সচেতন করতে ওয়ার্কশপ করার পরিকল্পনা নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তৈরি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকাও। আর এই কর্মসূচি বাস্তবায়নে টুইটার কর্তৃপক্ষকে সাহায্য করছে সেন্টার ফর সোশ্যাল রিসার্চ নামে একটি সংস্থা।

এ প্রসঙ্গে সংস্থাটির কর্ণধার রঞ্জনা কুমারী বলেন, ভারতে এখন তরুণ প্রজন্মের একটি বড় অংশই টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শিষ্টাচার কীভাবে বজায় রাখতে হয়, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। তাই ট্রোল করার প্রবণতা বাড়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

‘ট্রোলিং’ বন্ধে টুইটারের উদ্যোগ !

আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭