শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

পর্নো দেখলে তার পরিচয় প্রকাশ পাবে!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৮:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার। এছাড়া বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কমিটি গঠন করে দিয়েছি। তারা যে পেইজগুলো আমাদের দেবে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। দেশের মধ্যে যে সাইটগুলো জেনারেট করছে আইএসপি লাইসেন্সধারীদের বলছি সবাইকে যেনো ব্লক করেন। ব্লক না করলে কাস্টমার বেড়ে যায়।

প্রতিমন্ত্রী বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়। দেশের গুলো যদি ৭০-৮০ ভাগও বন্ধ করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। এছাড়া পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশের চিন্তা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, যে সাইটগুলো ইন্টারন্যাশনালি জেনারেট করছে সেগুলো অ্যাক্সেস করতে হলে এমন কোনো মেকানিজম করতে পারি কি-না যাতে এক্সপোজড হয় কে কে অ্যাক্সেস করছে। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে করতে পারবেন। অ্যাট লিস্ট এক্সোপোজ হওয়ার ভয়েও কিন্তু দেখবে না। এ জিনিসটা করার জন্য পরিকল্পনা করছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যেটা অ্যাপ্লাই করলে সুবিধাজনক, সেটি ব্যবহার করবো।

গত ২৮ নভেম্বর সচিবালয়ে অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সভায় পর্নো ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য একটি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয় ১৫ দিনের মধ্যে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

পর্নো দেখলে তার পরিচয় প্রকাশ পাবে!

আপডেট সময় : ১১:২৮:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬