শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

অ্যাপলের ড্রোন টেক্কা দেবে গুগল ম্যাপকে

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুগলের ম্যাপের সঙ্গে পাল্লা দিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। এজন্য অ্যাপল একটি টিম তৈরি করেছে, যাদের কাজ হবে ড্রোন ব্যবহারের মাধ্যমে ম্যাপ থেকে ডেটা ক্যাপচার করে ইউজারদের কাছে আপডেট পাঠানো।

গুগল এবং অ্যাপল উভয় সংস্থা ম্যাপিংয়ের কাজে ক্যামেরা দিয়ে সজ্জিত গাড়ি ও ভ্যান ব্যবহার করে থাকে। কিন্তু ড্রোন ব্যবহারে রাস্তা পরীক্ষা-নিরীক্ষা, রাস্তার চিহ্ন, কন্সট্রাকশান এলাকার আরও অনেক কিছু নজর দেওয়ার সুবিধা পাবে অ্যাপল। আর এজন্য অ্যাপল সিয়াটলে তাদের নিজেদের ড্রোন চালানোর সাহায্যের জন্য অ্যামাজন এয়ার সেকশান থেকে একজন কর্মচারী নিয়োগ করেছে বলে জানা গেছে।

এদিকে, ড্রোন উদ্যোগের পাশাপাশি কার নেভিগেশন উন্নত করতে এবং ম্যাপ অ্যাপকে আরও উন্নত করতেও কাজ করছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের ইনডোর ম্যাপিং ভিউ আইফোন ইউজারদের জাদুঘর এবং বিমানবন্দরে নেভিগেট করার সুবিধা দেবে। এছাড়াও অ্যাপল ম্যাপে আরও উন্নত ফিচার অ্যাড করতে কাজ করছে সংস্থাটি। এর বাইরেও ২০১৭ সালে ফিচার ও ড্রোন উভয় আপডেট একসঙ্গে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থটির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

অ্যাপলের ড্রোন টেক্কা দেবে গুগল ম্যাপকে

আপডেট সময় : ১১:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬