বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনের মৃত্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১৮:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার বেলা ১১টার দিকে লালবাগ থানাধীন ইসলামবাগে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

মৃতরা হলেন আমেনা বেগম (৫৫), পুত্রবধূ শিরিন (৩০) ও তাঁর মেয়ে আফরিন (০৪)। এছাড়া শিরিনের আরও এক মেয়ে কুলসুম (০২) আহত হয়েছে।

জানা গেছে, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ইসলামবাগে নিজেদের বাসার সামনে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনের মৃত্যু !

আপডেট সময় : ০৩:১৮:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭