বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বৃষ্টিতে চরম দুর্ভোগ, যানজটে নাকাল রাজধানীবাসী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১৪:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রমজানের আগে টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নামতে শুরু করে বৃষ্টি। তবে গরমে স্বস্তি দিলেও বৃষ্টি যেন রাজধানীবাসীর ভোগান্তির আরো একটি নাম। গত কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে দুর্ভোগ রয়েছে মানুষ। সেই সাথে আছে ভয়াবহ যানজট।

আজ সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে কখনও হালকা আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস, আদালত, স্কুল ও কলেজমুখীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে পানি জমে রাজধানীর বেশিরভাগ সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে সরেজমিনে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে হাটুপরিমাণ পানি জমে গেছে। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, মেরুল বাড্ডা থেকে বাড্ডা, রামপুরা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ বেশ কিছু স্থানে পানি জমে জলজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে ভোগান্তি বেড়েছে।

এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বৃষ্টিতে চরম দুর্ভোগ, যানজটে নাকাল রাজধানীবাসী !

আপডেট সময় : ০৩:১৪:৩০ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭