বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সাভারে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার অদূরে সাভারে পুলিশের হাত থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা জেলা পুলিশ। এ ঘটনার পর গতকাল বুধবার থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এর ভবানীপুর এলাকায় আল আমিনের বাড়িতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প বসায় ঢাকা জেলা পুলিশ।

এদিকে, ওই ঘটনায় সাভার মডেল থানায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, কমলাপুর ভবানীপুর এলাকায় গত শুক্রবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ আল আমিনকে ধরলে আল আমিন পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। এসময় সেই দিন পুলিশের গুলিতে ইসমাইল নামের এক আল আমিনের সহযোগী মারা যায়। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে ধরতে ওই এলাকায় আইন-শৃঙ্খালা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আল আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে পুলিশ। অস্থায়ী ক্যাম্পে দিনে ও রাতে ১৩ জন পুলিশ দায়িত্ব পালন করছেন।

এদিকে এ ঘটনার পর থেকে আল আমিনের তিন ভাই ও বাবা মা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া ওই এলাকার  খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখন আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এবং অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, শীর্ষ সন্ত্রাসী ও বূমি দস্যু আল আমিনের নামে সাভার মডেল থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। তাকে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাভারে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প !

আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭