শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

‘নাসিক নির্বাচনে বিএনপির আন্দোলন আংশিক সফল’

  • amzad khan
  • আপডেট সময় : ১০:০২:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি যে ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের আন্দোলন করছে তা নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে আংশিক সফল হয়েছে বলে মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময়ে তিনি মান্নার শারীরিক খোঁজখবর নেন। ২২ মাস কারাগারে আটক থাকার পর গত রবিবার জামিনে মুক্তি পান মান্না।

মির্জা ফখরুল বলেন, ‘আমি নাসিক নির্বাচনকে ভিন্নভাবে দেখি। নারায়ণগঞ্জ একটি স্থানীয় সরকার নির্বাচন। এটির ফলাফল দিয়ে জাতীয় নির্বাচন বিচার করা যাবে না। নাসিক নির্বাচনে জাতীয় ইস্যু ছিল না। বাহ্যিক দিক দিয়ে নির্বাচন সুষ্ঠু হলেও ভিতরে কি হয়েছে তা তদন্ত করতে হবে। তদন্ত করে আপনাদের বলবো।’

তিনি বলেন, ‘মাহমুদুর রহমান মান্না সকলের কাছে জনপ্রিয় ও সংগ্রামী নেতা। মিথ্যা মামলায় ২২ মাস কারাবরণ করেছেন। ২২ মাস পর তিনি জামিন পেয়েছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক সালেকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মান্না। কারাগারে থাকা অবস্থায় তিনি কিডনি জটিলতা, হৃদরোগসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে মেডিসিন বিভাগের ২০৩ নম্বর কেবিনে ভর্তি আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

‘নাসিক নির্বাচনে বিএনপির আন্দোলন আংশিক সফল’

আপডেট সময় : ১০:০২:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬