শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দক্ষিণ এশিয়ায় আসবে দুই সিমের আইফোন!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৯১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইফোন ব্যবহারকারীর জন্য সুখবর নিয়ে এলো অ্যাপল। অবশেষে আইফোনে ডুয়াল সিম প্রযুক্তি যুক্ত করার জন্য পেটেন্ট দায়ের করেছে প্রতিষ্ঠানটি।

ফলে ভবিষ্যতে ডুয়াল সিম সুবিধা সংবলিত আইফোন বাজারে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও) পেটেন্টটি অনুমোদন করেছে।প্রতিষ্ঠানটি জানায়, একাধিক সিম কার্ডযুক্ত মোবাইল ডিভাইসের অ্যান্টেনাগুলোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিস্টেম এই পেটেন্টে বলা হয়েছে। তাছাড়া পেটেন্টে আইফোনে কিভাবে ব্যবহারকারীরা দুটি সিম কার্ড ব্যবহার করবে তাও প্রযুক্তিতে দেখানো হয়েছে।

এদিকে, এ প্রযুক্তিটি সিমের অগ্রাধিকারও নিয়ন্ত্রণ করতে পারবে। একটি সিমকার্ড যদি ফোনকলের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করা হয়ে থাকে তবে দ্বিতীয় সিমটিকে ডাটা ব্যবহারের ব্যাপারে অগ্রাধিকার দেবে।

তবে পেটেন্ট অনুমোদন পেলেই অ্যাপল আইফোনে তা ব্যবহার করবে কিনা তা নিশ্চিত নয়।

চীন, ভারতসহ অনেক দেশেই ডুয়াল সিমের স্মার্টফোনের চাহিদা রয়েছে। অ্যাপল অবশ্য আইফোনে ডুয়াল সিম ফিচার ব্যবহার নিয়ে চীনের ইনটেলেকচুয়াল প্রোপার্টি অফিসে আরেকটি দলিল জমা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

দক্ষিণ এশিয়ায় আসবে দুই সিমের আইফোন!

আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬