শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৩১ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৯০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বহুল প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আগামী ৩১ ডিসেম্বর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফাইজুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন।
ডোমেইনটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে গত ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ডোমেইনটি বরাদ্দ লাভের পর এটি ব্যবহারকারীদের মাঝে বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, তারা এই বিজয়ের মাসেই জনগণের জন্য এটি চালু করতে চান।
সরকারি সূত্র জানায়, বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহবান করবে। আগ্রহীদের অন লাইনে ডট বাংলার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক এর রেজিষ্ট্রেশন ফি গ্রহণ করবে।
ইন্টারন্যাশনাল কর্পোরেশন অব এ্যাসাইনড নেম এন্ড নাম্বার (আইসিএএএন) বাংলাদেশকে সরকারি ভাবে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দিয়েছে। আইসিএএএন গত ৪ অক্টোবর এ সিদ্ধান্তের কথা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে জানায়।
ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন ল্যাবেল-ডট বাংলা নামে এই ডোমেইনের জন্য আবেদন করে। এর আগে আইসিএএএন ডট বিডি নামে বাংলাদেশের জন্য আরো একটি ডোমেইনের অনুমোদন দেয়। বাংলা ওয়েব সাইটের জন্য টপ লেভেল ডোমেইন দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

৩১ ডিসেম্বর ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

আপডেট সময় : ০৪:৫৩:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬