বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গরম দিনের গরম রেসিপি ‘ম্যাঙ্গো বিরিয়ানি’

  • আপডেট সময় : ১১:৫৪:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুর্শিদাবাদি, হায়দরাবাদি, কাচ্চি, চিকেন- এমন অনেক ধরণের বিরিয়ানি হয়তো চেখে দেখা হয়ে গেছে। একই জিনিস আর ঘুরিয়ে ফিরিয়ে কতদিন ভালো লাগে? হয়তো নতুন কিছু খুঁজছেন। এবার তাহলে নিজেই সেফ হয়ে যান। বাড়িতে তৈরি করে ফেলুন টক-মিষ্টি স্বাদের অসাধারণ ‘ম্যাঙ্গো বিরিয়ানি’। তাক লাগিয়ে দিন পরিবারের অন্য সদস্যদের। উপকরণের জন্য খুব ভাবতে হবে না, আশপাশের কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। না পেলে চেইন শপে ঘুরে আসুন।

উপকরণ : কাঁচা আম ২০০ গ্রাম ছোট টুকরো করে কাটা, মিষ্টি পাকা আম ৩০০ গ্রাম ছোট টুকরো করে কাটা, বাসমতি চাল ২ কাপ ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে, ঘি ২ বড় চামচ জাফরান এক চিমটি, খানিকটা উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখুন, পুদিনা পাতা ২৫টা কুচি কুচি করে কাটা ও লবন স্বাদ অনুযায়ী।

গ্রেভির জন্য : পোস্তদানা ৪ বড় চামচ, চালমগজ ২ বড় চামচ, তিল ২ বড় চামচ, মৌরি এক চা চামচ, গোটা জিরা এক চা চামচ,
গোটা ধনে ১ বড় চামচ ও কাঁচা মরিচ ৩-৪টি।

প্রাণালী : প্রথমে গ্রেভির জন্য রাখা সমস্ত মশলা মিহি করে বেটে ফেলুন। পিতল বা স্টিলের পাত্র নিন। যদি নীচটা তামা দেওয়া থাকে সব থেকে ভালো হয়। ঘি গরম করুন। ভেজানো চাল দিয়ে ২-৩ মিনিট ধরে ভাজুন। এবার কাঁচা আম দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিন। কিছু ক্ষণ রান্না হলে তাতে ৩ কাপ পানি দিন। পাত্রের মুখে ঢাকনা দিয়ে চাল অর্ধেক সিদ্ধ হতে দিন। হয়ে গেলে এবার গ্রেভির জন্য বাটা সমস্ত মশলার মধ্যে মিষ্টি আম দিয়ে মিশিয়ে নিন। গোটা মিশ্রণটি চালের মধ্যে দিয়ে দিন। ভালো করে মিলিয়ে একটু রান্না হতে দিন। ভিজিয়ে রাখা জাফরান এবং পুদিনা পাতা দিয়ে দিন। একটু একটু করে নাড়তে থাকুন। লক্ষ্য রাখবেন যাতে নীচে না লেগে যায়। এ বার এতে আধ কাপ পানি দিন। সামান্য আটা বা ময়দা মেখে খানিকটা লেচি করে পাত্রের কিনারে লাগিয়ে তাতে ঢাকনা ভালো করে চেপে বসিয়ে দিন। আঁচ একেবারে কমিয়ে দিন। ৫-১০ মিনিট হলে আঁচ বন্ধ করে ঢাকনা খুলুন। দেখুন ঘ্রানেই আপনার অর্ধভোজন হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গরম দিনের গরম রেসিপি ‘ম্যাঙ্গো বিরিয়ানি’

আপডেট সময় : ১১:৫৪:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭