শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চোখের রং শুধু বাদামিই হয়!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘দেখেছি তার কালো হরিণ চোখ৷’ ওমহু, দেখেছি তার বাদামি রংয়ের চোখ! বিজ্ঞানীরা অন্তত তাই বলছেন৷ কেউ আপনার কাজল নয়নে মুগ্ধ হোক, কিংবা নীল নয়না সুন্দরীর প্রেমে আপনি যদি পাগল হন, আদপে তা চোখেরই ভুল৷ কারণ চোখের রং শুধুমাত্র বাদামী, এর বাইরে আর কোনো কিছু নয়৷ চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং জানালেন, মেলানিন রঞ্জকের কোষ মেলানোসাইটের রং শুধুমাত্র বাদামিই হয়৷ তাই প্রতিটি মানুষের চোখই বাদামি৷ তিনি বলেন, আইরিশে মেলানিনের পরিমাণের উপরই নির্ভর করে চোখের মণির রং কী হতে পারে৷

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রং তত বেশি গাঢ় হয়৷ চোখের দ্বারা কোনো রং শোষণ করার পরিমাণের উপরও নির্ভর করে মণির রং কী হবে৷ মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরও বেশি দীঘল কালো থুরি বাদামি৷ যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরও বেশি আলো প্রতিফলিত হয়৷ এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ৷ আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে৷ সেক্ষেত্রে চোখের রং নীল বলে মনে হয়৷

যে ব্যক্তিদের চোখের রং সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি৷ এর ফলে জন্মানোর পর কোনো শিশুর চোখের রং নীল হলেও অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুটির চোখের রং কেন বাদামি হয়ে গেছে, এই ব্যাখ্যা পাওয়া যায়৷ কারণ শিশুটির বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আইরিশে মেলানিনের পরিমাণ বেড়ে যায়৷ ক্রিস্টাল গেইল যেমন গেয়েছিলেন ‘ডোণ্ট টি মেক ইওর ব্রাউন আইজ ব্লু’ অথবা উল্টোটা৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চোখের রং শুধু বাদামিই হয়!

আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬