শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

৯.৫ মিলিয়ন ডলারের শেয়ার কিনলেন জ্যাক ডরসি !

  • আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি প্রতিষ্ঠানটির ৯.৫ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি ৭ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনেছিলেন।

এ ব্যাপারের সপ্তাহের শুরুতেই টুইটার দাবি করে, তারা এ বছর প্রথম প্রান্তিকে ৫৪৮ মিলিয়ন ডলার আয় করেছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশা ৫১১.৯ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ডরসি’র চার লাখ শেয়ার ক্রয় থেকে টুইটার খুব বেশি কিছু পেতে পারেনি।

এদিকে, শেয়ার কেনার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য এক শতাংশ বৃদ্ধি পায়। মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি) এর তথ্য অনুযায়ী ডরসি ৫৭৪০০২টি শেয়ার কিনেছেন, আর প্রতিটি শেয়ারের মূল্য প্রায় ১৬.৬২ ডলার করে পড়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

৯.৫ মিলিয়ন ডলারের শেয়ার কিনলেন জ্যাক ডরসি !

আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭