শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

হোয়াটসঅ্যাপে পছন্দের তিন বন্ধুকে ‘পিন’ করে রাখুন !

  • আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হোয়াটসঅ্যাপে হয়তো আপনার শতাধিক বন্ধুর আনাগোনা রয়েছে। কিন্তু সবার সঙ্গে তো আর বন্ধুত্বটা সমান নয়। কারও সঙ্গে ঘণ্টায় ডজন ডজন মেসেজ চালাচালি হয়। কারও আবার খোঁজ পড়ে পয়লা বৈশাখ বা বিশেষ শুভেচ্ছা জানাতে। কিন্তু হাজার মেসেজের ভিড়ে মাঝেমধ্যেই হারিয়ে যান কাছের ও পছন্দের বন্ধুরা। তালিকায় বেশ খানিকটা নীচেও চলে যান অনেক সময়। দরকারের সময় প্রিয় বন্ধুকে ‘হাতের কাছে’ না পেয়ে অনেক সময়ই বিরক্ত হই আমরা। এ বার এই সমস্যারই সমাধান করবে হোয়াটস্‌অ্যাপের নতুন আপডেট।

জানা গেছে, নতুন ভার্সানে থাকবে এমন একটি অপশন যেখানে আপনার পছন্দের প্রথম তিন বন্ধুকে বেছে নিতে পারবেন আপনি। সেই তিন বন্ধুকে ‘পিন টু টপ’ করলেই কেল্লা ফতে! অর্থাৎ চ্যাটের তালিকার এক্কেবারে প্রথমে জ্বলজ্বল করবে প্রিয় তিন বন্ধুর নাম। এতে প্রয়োজনের সময় চট করেই মেসেজ করতে পারবেন তাঁদের। অন্য চ্যাট থেকে মেসেজ আসলেও কখনওই তালিকার নীচে নামবে না ওই তিন জনের নাম। তবে তিনের বেশি বন্ধুর জন্য এই অপশন খাটবে না।
শুধুমাত্র একজন বন্ধুর জন্যই না, চাইলে কোনও গ্রুপও আপনি তালিকার উপরে নিয়ে আসতে পারেন। এর জন্য চ্যাটটি ‘লং প্রেস’ করে রাখলেই ‘পিন’ অপশনটি দেবে। এটি সিলেক্ট করলেই চ্যাটটি চলে আসবে তালিকার প্রথমে।
তবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখনও এই নতুন ফিচারটি পরীক্ষামূলক স্তরেই রয়েছে। একমাত্র হোয়াটসঅ্যাপে বিটা ভার্সানেই পাওয়া যাবে নতুন এই পরিষেবাটি।

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

হোয়াটসঅ্যাপে পছন্দের তিন বন্ধুকে ‘পিন’ করে রাখুন !

আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭