শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মহাকাশে হঠাৎ দেখা গেল ‘এলিয়েন সিলিন্ডার’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি মহাকাশে একটি সিলিন্ডার আকৃতির অদ্ভুত বস্তু পৃথিবীর ওপরেই আবর্তনকারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা গেছে। বস্তুটিকে ‘এলিয়েন সিলিন্ডার’ হিসেবে অভিহিত করছেন আগ্রহীরা। এমনটাই জানিয়েছে ফক্স নিউজ।

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা নাসার লাইভ ফিড থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সিসি ক্যামেরার ছবি দেখা যায়। তা থেকেই এ রহস্যময় সিলিন্ডারটি শনাক্ত করেন আগ্রহীরা। ইউএফও এক্সপার্ট হিসেবে দাবিদার কয়েকজন ব্যক্তি এ সিলিন্ডারটি দেখে তা নিয়ে অনুসন্ধান শুরু করেন।

ইউএফও এক্সপার্টরা জানান, মহাকাশেই এটি প্রথমে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি চলে আসে। এরপর তা দৃষ্টির বাইরে চলে যায়।
কনস্পাইরেসি থিওরিস্ট স্কট সি ওয়ারিং ‘ইউএফও সাইটিংস ডেইলি’ সাইটটি চালান। তিনি সেখানে এ বস্তুটির উপস্থিতি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি দেখেছি অদ্ভুত বস্তুটির সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দূরত্ব ক্রমে কমছিল। এটি অনেকটা গোপন বস্তুর মতোই ছিল। এ কারণে এটি দেখতে অনেকটা স্বচ্ছ মনে হচ্ছিল।

তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছাকাছি চলে আসা এ বস্তুটি ঠিক কী, তা নিয়ে এখনও রহস্য কাটেনি। যদিও এলিয়েন বস্তু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মহাকাশে হঠাৎ দেখা গেল ‘এলিয়েন সিলিন্ডার’ !

আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭