শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

৫৩ হাজার গাড়ি প্রত্যাহার করছে টেসলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পার্কিং ব্রেকের ত্রুটিজনিত কারণে প্রায় ৫৩ হাজার গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মূলত: মডেল এস এবং মডেল এক্স এর বেশকিছু গাড়ি প্রত্যাহার করছে কোম্পানিটি।

টেসলা জানিয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে উৎপাদিত ৫৩ হাজার গাড়ির প্রায় ২ শতাংশে সমস্যাটি থাকলেও সিরিজ দুটির সব গাড়িই প্রত্যাহার করা হচ্ছে।

টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, মডেল এস এবং মডেল এক্স এর ইলেকট্রিক পার্কিং ব্রেক ইনস্টল করা আছে যাতে সম্ভবত ছোট গিয়ার ব্যবহার করা হয়েছে। এগুলো প্রস্তুত করেছে আমাদের থার্ডপার্টি সাপ্লাইয়ার। তবে এই বিষয়টি নিয়মিত ব্রেকের সাথে জড়িত না। পার্কিং ব্রেকে সমস্যা থাকলেও গাড়ি চালাতে সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া এই সমস্যার কারণে এখন পর্যন্ত তারা কোনও দুর্ঘটনা বা হতাহতের খবর পাননি।

ব্রেকটি কীভাবে পাল্টানো যাবে সে ব্যাপারে নির্দেশনাসহ শিগগিরই ভোক্তাদের কাছে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে দেবে টেসলা। এদিকে এই খবর প্রকাশের পর মার্কিন শেয়ারবাজারে টেসলার দর ১ শতাংশ কমে ৩০২.৫১ ডলারে নেমে গেছে।

মার্কিন সরকারের সড়ক নিরাপত্তা বিষয়ক সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ ২০১৩ সালে টেসলার ‘মডেল এস’ কে সড়ক নিরাপত্তায় পাঁচ তারকা রেটিং দিয়েছে।

সূত্র: বিবিসি ও রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

৫৩ হাজার গাড়ি প্রত্যাহার করছে টেসলা !

আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭