শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

খুলে দেওয়া হচ্ছে বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট !

  • আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ‘স্প্যাম অপারেশনে’ বন্ধ হওয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে।

অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুকের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করার মাধ্যমে অনেকে তাদের আইডি ফিরে পেয়েছেন।

রায়হান কবির নামে এক ব্যবসায়ী বলেন, ‘গত সোমবার আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ দেখায়। আমার আইডিতে অনেক প্রফেশনাল ব্যক্তি ছিলেন, যাদের সঙ্গে আমার ব্যবসায়িক কথাবার্তা হতো। মঙ্গলবার রাতে ফোন নম্বর ভেরিফিকেশন করার মাধ্যমে আইডি ব্যবহার করতে পারছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর হক সৈকত বলেন, ‘গত রোববার থেকে আমার আইডি বন্ধ দেখা গেছে। অনেক চেষ্টা করেও আইডিতে ঢুকতে পারিনি। পরে এক বন্ধুর সহযোগিতায় ফেসবুকের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করি। আজ সকাল থেকে ফেসবুক ব্যবহার করতে পারছি।’

তবে এভাবে কতজনের আইডি খুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকারের কোনো সংস্থার কাছে তথ্য নেই।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষ দেখছে। তারা কতটি আইডি ব্লকড করেছে বা কতটি আইডি খুলে দিয়েছে তার কোনো তথ্য আমাদের কাছে নেই।

তিনি বলেন, ফেসবুক অ্যাকাউন্ট ভুয়া না হলে বন্ধ রাখার কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী আবেদন করলে অ্যাকাউন্ট খুলে যাবে।

গত ১২ এপ্রিল ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে ‘স্প্যাম অপারেশন’ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ অন্য কয়েকটি দেশ থেকে আসা ভুয়া লাইক ও মন্তব্য ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সে এই কার্যক্রমের অংশ হিসেবে ৩০ হাজার ভুয়া অ্যাকাউন্ট সম্প্রতি বন্ধ করে ফেসবুক। তবে এই কার্যক্রমের মাধ্যমে সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব হবে না বলে স্বীকার করে ফেসবুক কর্তৃপক্ষ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

খুলে দেওয়া হচ্ছে বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট !

আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭