শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

যুক্তরাজ্যে পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান !

  • আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রিটেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫এ। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ বিমান ইউরোপে পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এর মধ্য দিয়ে রাশিয়ার বিপরীতে ইউরোপে মার্কিন সামরিক সক্ষমতা আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের উটাহ সামরিক বিমান ঘাঁটি থেকে যাত্রা করে বেশ কয়েকটি এফ-৩৫এ বিমান ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স লেকেনহেথ বিমান ঘাঁটিতে অবতরণ করে। সর্বাধুনিক এ বিমানগুলো দেশটিতে কয়েক সপ্তাহ অবস্থান করবে। এসময় মার্কিন বিমান বাহিনীর ক্রুদের পাশাপাশি সামরিক জোট ন্যাটোর মিত্রদের প্রশিক্ষণে সহায়তা করবে এফ-৩৫এ।

ইউরোপে মাকিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল টড ডি অল্টার্স এক বিবৃতিতে বলেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এফ-৩৫এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেকোন হুমকি মোকাবেলা করতে ন্যাটো জোটের প্রশিক্ষণে ব্যবহৃত হবে এ বিমান। ’

গত ১৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইউরোপে এফ-৩৫এ মোতায়েনের কথা আনুষ্ঠানিকভাবে জানায় পেন্টাগন। তবে ইউরোপের কোন দেশে এ বিমান পাঠানো হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এখন যানা গেল, শুরুতে মিত্র দেশ ব্রিটেনে পাঠানো হল বেশ কয়েকটি এফ-৩৫এ।

প্রসঙ্গত, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনী ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ডস এবং ইসরায়েল এ অত্যাধুনিক যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। ইতিমধ্যে ব্যয়বহুল এ বিমানটি কিনতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে স্পেন, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

যুক্তরাজ্যে পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান !

আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭