মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ৫ বিলিয়ন ডলার চায় ডিসিসিআই !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৪:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামি ২ বছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে এক সঙ্গে কাজ করতে চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
আর এই লক্ষ‌্যে বিদ্যমান শুল্ক নীতিমালা সংষ্কার ও যুগোপযোগী করা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসিসিআই ও মালয়েশিয়ার কুচিং চাইনীজ জেনারেল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি দলের মধ্যকার বাণিজ্য আলোচনায় সংস্থাটির সভাপতি আবুল কাসেম খান এসব কথা বলেন।
আলোচনা সভায় মালয়েশিয়া সরকারের কৃষি আধুনিকায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াই বি এনসিক ম্যালকম মুসেন, প্রতিনিধিদলের নেতা ড. ক্রিস্টোফার গুই সু লিং এবং ৪০ সদস্যের প্রতিনিধিদল যোগদান করেন।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.১৪ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার রপ্তানির পরিমাণ যথাক্রমে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার এবং ৯৫৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, ‘আগামি ২ বছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার লক্ষ্যে বিদ্যমান শুল্ক নীতিমালা সংষ্কার ও যুগোপযোগী করা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করা প্রয়োজন।’
একই সঙ্গে তিনি মালয়েশিয়ার উদ্যোক্তাদের জ্বালানি, ঔষধ, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি খাতে বিনিয়োগের আহবান জানান।

সংস্থাটির সভাপতি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া দুটি ভাতৃপ্রতিম দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক বিদ্যমান থাকলেও তা কাঙ্খিত পর্যায়ে উন্নীত হয়নি। সামনের দিনগুলোতে দুদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা, পর্যটন প্রভৃতি খাতে বাংলাদেশ ও মালয়েশিয়া একযোগে কাজ করতে পারে।

সভায় মালয়েশিয়া সরকারের কৃষি আধুনিকায়ন বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াই বি এনসিক ম্যালকম মুসেন বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেটি খুবই আশাব্যঞ্জক। বাংলাদেশে উৎপাদিত পাট ও পাটজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে মালয়েশিয়ার। কৃষিজাত পণ্য, মশলা, আসবাবপত্র, নির্মাণ সামগ্রী এবং ডেইরি প্রভৃতি পণ্য মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

প্রতিনিধিদলের নেতা ড. ক্রিস্টোফার গুই সু লিং বলেন, মালয়েশিয়ায় পণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে পণ্যের বহুমুখীকরন এবং পণ্যের গুণগতমান নিশ্চিতকরনের বিষয়ে বাংলাদেশী উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে।
আলোচনা সভায় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, ডিসিসিআই সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক হোসেন খালেদ, ইঞ্জিনিয়ার আকবর হাকিম, ইমরান আহমেদ এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ৫ বিলিয়ন ডলার চায় ডিসিসিআই !

আপডেট সময় : ১১:০৪:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭