মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘মুক্তিপণ’ না দেওয়ায় ইরাকে বাংলাদেশিকে হত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরাকের বাগদাদে ফজলুল হক বুলবুল (৪০) নামে জামালপুরের এক প্রবাসী বাংলাদেশিকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তিনি হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিহত ফজলুল হক বুলবুল জামালপুর সদরের রশীদপুর শেখপাড়া গ্রামের আব্দুল খালেক আকন্দের ছেলে।

রবিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে নিহতের স্ত্রী জোসনা বেগম জানান, তার স্বামী (ফজলুল হক বুলবুল) ২০১৩ সালে স্থানীয় দালাল গিয়াস উদ্দীনের মাধ্যমে ইরাকে যান। ইরাকের বাগদাদে একটি দোকানে তিনি কাজ করতেন। গত ২৩ মার্চ দোকান থেকে বের হলে তাকে অপহরণ করা হয়।

অপহরণের পর তার পরিবারের কাছে ভিডিও কলের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে অমানুষিক নির্যাতন করা হয়।

পরে পরিবারের লোকজন ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে ৭৬ হাজার এবং ইরাকে অবস্থানকারী বুলবুলের বন্ধুদের কাছ থেকে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দেয় অপহরণকারীদের।

জোসনা আরও অভিযোগ করে বলেন, নির্যাতনে বুলবুল মারা গেছেন মনে করে অপহরণকারীরা তাকে রাস্তায় ফেলে রাখে। ইরাকের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গত ২৭ মার্চ বাগদাদ সাহারা ফিলিস্তিন এলাকার সরকারি কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে বুলবুল মারা যান।

বুলবুলের বড় ছেলে ইনছান জানান, ‘অপহরণকারী চক্রের সঙ্গে জামালপুরের রশীদপুর ভাটিপাড়া গ্রামের রনি মিয়া, বাবর আলী, শামীম মিয়া, রামনগর গ্রামের জয়নাল আবেদীন ও আশেক আলী জড়িত রয়েছে। অপহরণের পর তারা বুলবুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নগদ টাকা এবং জমি লিখে দেওয়ার কথা বলেছেন। ‘

বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বুলবুলের মরদেহ সরকারিভাবে দেশে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি করেছে বুলবুলের পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

‘মুক্তিপণ’ না দেওয়ায় ইরাকে বাংলাদেশিকে হত্যা !

আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭