শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

নিজস্ব গ্রাফিক্স চিপ ডেভলপ করছে অ্যাপল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেক জায়ান্ট অ্যাপল তাদের নিজেদের পণ্যের জন্য গ্রাফিক্স প্রসেসর তৈরি করছে বলে জানিয়েছে অ্যাপল পণ্যের গ্রাফিক্স চিপ প্রস্তুতকারক অংশীদার ইমাজিনেশন। আগামী ১৫ থেকে ২৫ মাসের মধ্যে জিপিইউ চিপের জন্য অ্যাপল নিজস্ব মেধা সম্পত্তি ব্যবহার করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইমাজিনেশন এক বিবৃতে জানায়, অ্যাপল তার পণ্য নিয়ন্ত্রণ করার জন্য একটি আলাদা, স্বাধীন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছে এবং ‘ইমাজিন’-এর প্রযুক্তির ওপর তাদের ভবিষ্যতের নির্ভরতা হ্রাস করতে চায়। অ্যাপল বহু বছর ধরেই ইমাজিনেশনের প্রযুক্তি এবং মেধা সম্পত্তি ব্যবহার করে আসছে। তবে প্রতিষ্ঠানটি আইফোন, আইপ্যাড, আইপড, অ্যাপল টিভি এবং অ্যাপল ওয়াচের জন্য গ্রাফিক্স প্রসেসর ইউনিট (জিপিইউ) গঠন করেছে।

অ্যাপলের নিজেদের চিপ ডেভলপমেন্টের উদ্যোগ ইমাজিনেশনের জন্য একটি খারাপ খবর বলা যায়। কারণ প্রতিষ্ঠানটি রাজস্বের প্রায় অর্ধেক পায় অ্যাপল থেকে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ভার্জ, রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

নিজস্ব গ্রাফিক্স চিপ ডেভলপ করছে অ্যাপল !

আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭