শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ফেসবুক খোলা রাখার পক্ষে : BTRC

  • আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে মধ্যরাতে ফেসবুক বন্ধের উদ্যোগের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (০৩ এপ্রিল) টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিটিআরসি বলেছে, কারিগরি দিক থেকে কেবলমাত্র ছাত্রছাত্রীদের জন্য ফেসবুক বন্ধ করা সম্ভব নয়, কারণ ফেসবুক অ্যাকাউন্টে বয়স নিশ্চিত করার কোনো কার্যকরী ব্যবস্থা এখন পর্য‌ন্ত নেই। এছাড়া ফেসবুক বন্ধ করা হলেও প্রক্সি সার্ভার দিয়ে চালানোর সুযোগ থাকার বিষয়টি উল্লেখ করে বিটিআরসি বলছে, ফেসবুক বন্ধ করা হলেও ইন্টারনেটের অন্যসব যোগাযোগ মাধ্যমেও একই কাজ চালিয়ে যাওয়া সম্ভব।

ফেসবুকের মাধ্যমে অর্থনৈতিক বিষয়টি গুরুত্ব দিয়ে বিটিআরসি আরও জানায়, বাংলাদেশ থেকে ইউরোপ-আমেরিকায় যোগাযোগের জন্য রাতের সময়টি বেশি ব্যবহার হয়। ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ব্যবহৃত হচ্ছে না, সাধারণ জনগণ বিশেষ করে নারীরা অনলাইনে ব্যবসা করে অর্থ উপাজন করছে।

তবে, ফেসবুক বন্ধের বিকল্প হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে কয়েক দফা সুপারিশসহ মতামত দিয়েছে বিটিআরসি। যেখানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিক্ষার্থীদের যোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে পেরেন্টাল কন্ট্রোল ও বিভিন্ন নিরাপত্তা এবং প্রাইভেসি ফিচার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে অল্প বয়সীদের জন্য বয়সভিত্তিক আলাদা অ্যাকাউন্ট খোলা, ফেসবুকসহ ইন্টারনেট অপব্যবহার রোধে সুষ্ঠু ও ইতিবাচক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ, ফেসবুক-মোবাইল ও ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের নিবিড় প্রেরণা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে বিটিআরসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ফেসবুক খোলা রাখার পক্ষে : BTRC

আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭