রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রিজার্ভ চুরি: আতিউরের বাসায় তদন্তকারীরা!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় কথা বলার জন্য সাবেক গভর্নর ড. আতিউর রহমানের বাসায় গিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকাল ১০টায় অর্থ চুরির মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চার সদস্যের একটি দল তার ধানমণ্ডির বাসায় যায়। প্রায় দেড় ঘণ্টা এ বিষয়ে সাবেক গভর্নরের সঙ্গে কথা বলে তদন্ত দল। এ দলের নেতৃত্বে ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম।

ড. আতিউর বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন রিজার্ভ থেকে অর্থ চুরি হয়। তবে আলোচনার বিষয়ে কিছু জানায়নি সিআইডি।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে আলোচনা করতে সিআইডির প্রতিনিধি দল গিয়েছিল। তারা ঘণ্টাখানেক কথা বলেছেন।’

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। সে সময় গভর্নরের দায়িত্বে ছিলেন ড. আতিউর রহমান। চুরির ঘটনার পর গত ১৫ মার্চ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।

সিআইডির সূত্র জানায়, অর্থ চুরির ঘটনায় তথ্য নিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহাসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে এরইমধ্যে সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিজার্ভ চুরি: আতিউরের বাসায় তদন্তকারীরা!

আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬