মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শিল্পখাতের উন্নয়নে সহায়তা করবে ইউনিডো !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কান্ট্রি প্রোগ্রামের আওতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) বাংলাদেশের চামড়া, কৃষিভিত্তিক হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পখাতের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে।
এ ছাড়া বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও সহায়তা করতে আগ্রহী ইউনিডো।

গত রোববার শিল্প মন্ত্রণালয়ে ইউনিডোর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা সম্পর্কিত আঞ্চলিক অফিসের প্রধান রেনে ভ্যান বারকেকের নেতৃত্বে বাংলাদেশ সফররত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ সহায়তার প্রস্তাব দেন।

এ ছাড়া বৈঠকে ইউনিডোর পক্ষ থেকে বাংলাদেশের চামড়া, ডেইরি ফুড, পশুপালন, কৃষিভিত্তিক পণ্য, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পাট, তৈরি পোশাক ও হস্তশিল্পসহ বিভিন্নখাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার ও খাদ্যের গুণগতমান উন্নয়নে ইউনিডো বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ইউনিডোর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শিল্পখাতে সাম্প্রতিক গুণগত পরিবর্তনের প্রশংসা করে বলেন, জ্ঞানভিত্তিক শিল্পখাত বিকাশের চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তারা বাংলাদেশের জাতীয় শিল্পনীতি-২০১৬ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এর আলোকে বাংলাদেশের শিল্পখাতে ইতিবাচক পরিবর্তনের জন্য খাতভিত্তিক চাহিদার আলোকে কান্ট্রি প্রোগ্রাম গ্রহণ করতে সরকারের সমর্থন কামনা করেন।

শিল্পমন্ত্রী ইউনিডোকে বাংলাদেশের শিল্পখাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ বলেন, বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাতের উন্নয়নে ইউনিডো ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পখাত বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে ইউনিডোর আরো কারিগরি সহায়তাও কামনা করেন মন্ত্রী।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, ইউনিডোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রোগ্রাম অফিসার প্রকাশ চন্দ্র মিশ্র, বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

শিল্পখাতের উন্নয়নে সহায়তা করবে ইউনিডো !

আপডেট সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭