গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ৪ এপ্রিল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যুব জামায়াতে বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান পলাশ (৩৫) ও গোলজার রহমান (৩৪)। পুলিশ জানিয়েছে, তারা উভয়েই জামায়াতের যুব বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এবং মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


































