শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

মদিনাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

খুলনার কয়রা উপজেলার ৪৭ নম্বর মদিনাবাদ দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। ভোটগ্রহণ চলাকালে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ভোট দেওয়ার চেষ্টা ও পরিচয় গোপনের অভিযোগে কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্বরত কর্মকর্তারা সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে কয়েকজনের পরিচয় যাচাই করেন। এ সময় অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মহিনুর রহমান (পিতা: আলী ঢালী), আসাদুজ্জামান (পিতা: মৃত দুঃখে ঢালী), আবুল কালাম মালী (পিতা: মাজেদ মালী) এবং আব্দুল মান্নান (পিতা: শওকাত মালী)।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে লাঙ্গল প্রতীকের এজেন্ট হিসেবে পরিচয় দিলেও স্থানীয়দের দাবি, তিনি মূলত জামায়াতে ইসলামের একজন সাধারণ কর্মী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রজুড়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ঘটনার পর কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। স্থানীয়দের মধ্যেও পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

মদিনাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

আপডেট সময় : ০৩:১৯:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬