শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেপ্তার মাগফুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিব নামের এক আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মাগফুর নামের এক ব্যক্তি।
সোমবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
 তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।
জানা গেছে, মাগফুরকে গ্রেপ্তার করার পর অন্য একজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরদার মুজিবের পক্ষে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব সোমবার রাতে  বলেন, তার পক্ষে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রের প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মাগফুরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এদিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন  জানান, মাগফুরকে কলারোয়া থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজনের মনোনয়নপত্র জমা হয়েছে। অন্য কেউ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি কে জমা দিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেপ্তার মাগফুর

আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫