সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ভূমিকম্পে ভবন ধসে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফিউল ইসলাম নামে ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম সুত্রের খবর, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এর আগে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ সারাদেশে। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থানরত বাসিন্দারা ভবনের ভেতরে আতঙ্কে চিৎকার করতে থাকে। অনেকে হুড়োহুড়ি করে ভবন ছেড়ে রাস্তায় নেমে যান

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ভূমিকম্পে ভবন ধসে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫