শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

অ্যাপেল, গুগল ও মাইক্রোসফট যৌথ অংশীদারীতে এলজি’র ভাঁজকরা ডিসপ্লে প্যানেল তৈরি !

  • আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৭১ বার পড়া হয়েছে

আমরা এখন ভাঁজ করা স্মার্টফোনের জন্যে অপেক্ষা করছি। স্যামসাং হয়তো আমাদের সে প্রত্যাশাটি পূরণ করতে যাচ্ছে সবার আগে। তবে স্যামসাং শুধু একা নয়, এলজি-ও কাজ করে চলেছে এমন একটি ডিসপ্লে তৈরির জন্যে। এ ক্ষেত্রে তার সাথে যৌথভাবে অংশীদার হচ্ছে বিখ্যাত ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেল, গুগল ও মাইক্রোসফট।

দক্ষিণ কোরিয়া একটি প্রতিবেদন জানিয়েছে যে, এলজি এই বিশেষ ধরণের ডিসপ্লে প্রস্তুতের জন্যে অ্যাপেল, গুগল ও মাইক্রোসফটকে অংশী করেছে। তাদের স্মার্টফোন বিভাগ এই প্যানেল তৈরির লক্ষ্যে দায়িত্ব পালন করবে।

এলজি ভাঁজকরা ডিসপ্লে তৈরি করবে – এমন কথা এবারই যে আমরা প্রথম শুনলাম তা নয়। তারা এরই মধ্যে ভাঁজকরা ডিসপ্লের নমুনা তৈরিতেও সফল হয়েছে যদিও এখনো ব্যবসায়িক ভাবে প্রস্তুতির জন্যে ব্যাপক উৎপাদনে যায়নি। বিশ্লেষকদের মতে কাজটি সম্পন্ন করতে এলজি’র চেয়ে স্যামসাং এর অভিজ্ঞতা তুলনামূলক বেশি।

হাতে পাওয়া প্রতিবেদন থেকে এখন পর্যন্ত ভাঁজকরা ডিসপ্লের বিষয়ে খুব বেশি তথ্য জানা যায় না। জানা যায়নি যে, কখন আমরা এই ডিসপ্লে প্যানেলটি হাতে পেতে পারি। তবে ২০১৭ এ তে আসা আইফোনে ভাঁজ করা সম্ভব এমন ধরণের ওএলইডি সম্বলিত ডিসপ্লে যুক্ত হবে বলে একটা ইঙ্গিত পাওয়া গেছে। হতে পারে সেটি প্রকৃত পক্ষে ভাঁজ করা ডিসপ্লে হবে না, হবে ‘বাঁকানো’ ধরনের ডিসপ্লে। কারণ গুজব শোনা গেছে যে, অ্যাপেলকে সরবরাহের জন্যে স্যামসাং এমন ধরণের ডিসপ্লে তৈরি করছে।
যাই হোক না কেন সত্যি মিথ্যা জানতে হলে আমাদের অপেক্ষা করতেই হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

অ্যাপেল, গুগল ও মাইক্রোসফট যৌথ অংশীদারীতে এলজি’র ভাঁজকরা ডিসপ্লে প্যানেল তৈরি !

আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬